

শরীফ মোঃ মাছুম বিল্লাহ :
হাইমচরে সুন্নাহভিত্তিক সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত নতুন ধারার আদর্শ প্রতিষ্ঠান তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার কোমলমতি শিশুদের মধ্য থেকে নূরানী বিভাগে ছাত্রদের কোরআন শরীফে সবক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার কালাচৌকিদার মোড়ে অবস্থিত এ মাদরাসার হলরুমে শিশুদের এ সবক প্রদান করা হয়।
এতে মাদরাসার ইক্বরা বিভাগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে ও মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জুলফিকার হাসান মুরাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব হাইমচর এর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ মাছুম বিল্লাহ প্রমুখ।
উপস্থিত ছিলেন গাজীনগর জামে মসজিদের খতীব মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, কালাচৌকিদার মোড় চৌরাস্তা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আখতার হোসেন, জনতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু বকর, মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ ইসমাইল হোসেন, হাফেজ শাকিল হোসেন সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন আখন বাড়ি জামে মসজিদের খতীব মাওলানা মোক্তার আহমেদ।










