ফরিদগঞ্জে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষ : বসতঘর ভাংচুর আহত ৩

ফরিদগঞ্জ ব্যুারো:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিন বদরপুর গ্রামে কিশোর গ্যাংয়ের আধিপত্ত¡ বিস্তার কে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় মুখোমুখি সংর্ঘষ। এই সময় হামলায় বসতঘরের ব্যাপক ভাংচুর ও ৩জনকে রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

দু’গ্রæপের হামলায় এ সময় ইয়াসিন বেপারীর ছেলে জাহিদ (১৯) জাবেদ হোসেন(১৭) একই গ্রামের আক্তার হোসেনের ছেলে হাসান মিজি আকাশ (১৯) গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে জাবেদ ও জাহিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ইয়াসিন বেপারী জানান, ৪জুলাই মঙ্গলবার বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের পারভেজের সাথে জাহিদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় । এই ঘটনায় পারভেজ এবং জাহিদের সাথে বিরোধ মিমাংসা করার জন্য জাহিদের বাড়িতে যায় পারভেজ, আকাশ সহ কয়েকজন।

ওই সময় কিশোর গ্যাং এর আনুমানিক ২০/২৫জন উত্তেজিত হয়ে পারভেজের বন্ধু আকাশকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে উভয় পক্ষের আনুমানিক ৪/৫জন আহত হয়। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন দিবা গতরাতে জাভেদের বাড়িতে হামলা চালিয়ে তাদের বসতঘর ভাংচুর এবং লুটপাট করে।

এ বিষয় সাবেক সেনা কর্মকর্তা ম্হাাবুবুর রহমান জানান, রাতে আমরা কিছু বুঝে উঠার আগেই বাড়িতে হামলা চালায় পারভেজের নেতৃত্বে ৩০/৩৫জনের কিশোর গ্যাং।

ওপর দিকে পারভেজ (১৮) মুঠোফোনে সাংবাদিকদের জানান, যে ঘটনা ঘটেছে তা সমাধান করার জন্য আমরা কয়েক জন তাদের বাড়ির সামনে গেলে তারা পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা চালায়। এ পরিকল্পনা করেছে স্থানীয় ছাত্রলীগের সভাপতি আবু রায়হান। আমাদের উপর হামলা চালিয়ে আমাদের লোকদের আহত করা হয়েছে। পরে তারা আমাদেরকে পষানোর জন্য তাদের নিজের বসতঘর তারা নিজেরাই ভাংচুর করেছে।

কিশোর গ্যাং এর এক গ্রæপের নেতৃত্বদানকারী আবু রায়হান মোবাইল ফোনে জানান, জাবেদ ও পারভেজের বিরোধকে কেন্দ্র করে ওই রাতে পারভেজের গ্রæপ জাবেদের ওপর হামলা করে এবং তাদের বসতঘর ভাংচুর করে আমার বিরুদ্ধে অপ-প্রচার করছে।
এবিষয থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রæপ থানায় অভিযোগ করেছে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আাইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might like