

মোঃ মহিউদ্দিন :
ফরিদগঞ্জ পৌরসভার সমস্যায় নাগরিক জীবন দূর্বিষহ হয়ে উঠেছে। যার প্রেক্ষিতে সচেতন পৌর নাগরিকরা নিজ উদ্যোগে পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রাকপ্রস্তুতি সম্পন্ন করেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় কেরোয়া মজিদিয়া হাসপাতাল সম্মুখ সড়কে পৌর নাগরিকরা সমবেত হয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কার্যকর করার জন্য প্রাকপ্রস্তুতি হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা।
এসময় বক্তারা বলেন, পৌরসভার বিদ্যুৎ ব্যবস্থাকে একটি ফিডারের আওতায় এনে পৌর নাগরিগদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পৌরসভাটি কাগজে-কলমে (ক) শ্রেণির হলেও বাস্তবে কৃষি নির্ভর। তাই সকল ধরনের ট্যাক্স কমিয়ে আনার জোর দাবি জানান ক্ষুব্ধ পৌরবাসী। পৌরসভার এক ও দুই নং ওয়ার্ডের রাস্তা গুলোর চরম বেহাল দশা। তাই অনতিবিলম্বে সড়কগুলোর মেরামত করিতে হবে বলে মন্তব্য করে তারা।
তারা বলেন, পৌর কর সহনীয় পর্যায়ে অবশ্যই আনতে হবে। পৌরসভার ময়লা আবর্জনা ব্যাবস্থাপনা অচিরেই কার্যকর করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরমে তাই অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করতে হবে। পৌর এলাকায় কিশোর ও তরুণদের জন্য একটি খেলার মাঠ নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয় গুলোর মাঠগুলো উপযোগী ও উন্মুক্ত করে দিতে হবে। পৌর বাজারসহ ওয়ার্ডগুলোতে টিস্ট লাইটের ব্যবস্থা অচিরেই করে দিতে হবে জোর দাবী জানায় তারা।
এছাড়াও বক্তারা বলেন, চরগুদাড়া এলাকাটি বিদ্যালয়শূণ্য হওয়ায় ওই এলাকার শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। তাই অনতিবিলম্বে শিক্ষার্থীদের জন্য বিদ্যলয় নির্মান ও রাস্তাগুলোর জরুরী ভিত্তিতে উন্নয়ন করতে হবে দাবী তাদের।
এসময় তারা আরো দাবী রেখে বলেন, পৌর নাগরিকদের সেবা সমূহে অতিরিক্ত অর্থ আদায়সহ হয়রানি বন্ধ করতে হবে। এসকল সমস্যা নিরসন না হলে আগামী দিনগুলোতে কঠর থেকে কঠরতর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেন ক্ষুব্ধ পৌরবাসী।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ সুলাইমান ডিলার, মোঃ আবুল কালাম (মাল), মোঃ লোকমান হোসেন, সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, মোঃ জায়েদ, মোঃ সাগর, মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুর রশিদ, মোঃ নুরুল আমীন, মোঃ আমির হোসেন, পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন, মোঃ কাদর (মাল), মোঃ জাকির হোসেন মৃধা, মোঃ শাহজাহান (মাল), মোঃ সালাউদ্দিন প্রমুখ।










