

কচুয়া প্রতিনিধি :
চাঁদপুর জেলার কচুয়ায় ৮ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। গ্রেপ্তারের পর জুয়া আইনের ৪ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে কচুয়া থানা পুলিশ।

গ্রেফতাররা হচ্ছে নূরপুর গ্রামের রফিকুল ইসলাম (২৬), কবির হোসেন (৫২), রিপন (২৭), সাইফুল ইসলাম (২৫), রাজু (৩৩), দিদার হোসেন (২০), আবুল কালাম (৪৭) ও মো: দেলোয়ার হোসেন (৩৮)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: দেলোয়ার হোসেন সহ ৪ চৌকস এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে নূরপুর গ্রামের হাজী বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃতরা মাদক সেবন থেকে শুরু করে জুয়া, নারীদেরকে ইভটিজিং সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকায় অতিষ্ট হয়ে পড়ে গ্রামবাসী। তাদের গ্রেফতারে গ্রামের নারী পুরুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে।










