

মো: আনিছুর রহমান সুজন :
ফরিদগঞ্জে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৩২) নামে এক গ্রাম পুলিশকে আটক করা হয়েছে। আটককৃত গ্রাম পুুলিশ ইমাম হোসেন বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদে কর্মরত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে অভিযুক্তকে আটকেরপর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারের কাছে অপরাধ স্বীকার করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনা নিশ্চিত করেছেন।

থানায় মামলা সূত্রে জানা যায়, বালিথুবা পূর্ব ইউনিয়নের মুলপাড়া গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধীকে গত ১৬ সেপ্টেম্বর গ্রাম পুলিশ ইমাম হোসেন জোড় পূর্বক ধর্ষন করে। ওই প্রতিবন্ধীর পরিবার ধর্ষনের ঘটনা জেনে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঘটনার শিকার ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রাতে থানা পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ ইমাম হোসেনকে আটক করে। পরে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুর আদালতে অভিযুক্তকে প্রেরণ করে পুলিশ। পরে বিজ্ঞ বিচারকের কাছে অভিযুক্ত গ্রাম পুলিশ অপরাধ স্বীকার করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করে।
বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুন অর রশিদ জানান, অভিযুক্ত ইমাম হোসেন আমার ইউনিয়ন পরিষদের আওতাধীন ১ নং ওয়ার্ডে দায়িত্বরত আছে। ঘটনার বিষয়ে আমি অবগত হওয়ারপর অভিযুক্তকে আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করেছি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মন্ডল মামলা, অভিযুক্তের অপরাধ স্বীকার এবং ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন।










