চাঁদপুরের শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক সমাবেশ জনসমুদ্রে পরিণত

গাজী মোঃ মহসিন :
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) সংসদীয় আসনে বাস্তবায়িত ও বিভিন্ন উন্নয়নমূলক প্রায় একশত কাজের শুভ উদ্বোধন ও উন্নয়ন সমাবেশে জনসমুদ্রে রুপান্তরিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে বিকাল ৩টায় উন্নয়নমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা এবং চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ উন্নয়নমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেন এবং চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি-জামাত শিবির উন্নয়নের ধারা বাঁধাগ্রস্ত করতে দেশে অবরোধ হরতাল দিচ্ছে। যারা দেশের মানুষের নিরাপত্তায় কাজ করছে, সেসব পুলিশ ভাইদের পিটিয়ে মারছে। তারেক জিয়া লন্ডনে বসে বসে এসব কিছু পরিকল্পনা ও নেতৃত্ব দিচ্ছে। সেখানে বসে নমিনেশন বানিজ্য করছে। শেখ হাসিনা সব সময় দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কি শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। আর বিএনপির জামাত শিবিরসহ আগুন সন্ত্রাসীদের বয়কট করুন।

এছাড়াও উন্নয়ন সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও মহিলা আওয়ামী লীগ নেত্রীদেরকে নিজ এলাকায় গিয়ে বাড়িতে বাড়িতে মানুষদের কাছে সকল বর্তমান সরকারের সকল উন্নয়ন কার্যক্রম গুলো তুলে ধরুন এবং নৌকা মার্কার ভোট প্রার্থনা করুন।

You might like