

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে (ভেদুরীয়া বাজার) গত ১ লা অক্টোবর দিবাগত-রাত আনুমানিক সাড়ে তিন টায় আগুনে পুড়ে ভস্মীভূত ৬ টি দোকান।

দোকান ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি, ২১ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত স্ব-স্ব দোকান ব্যবসায়ী বৃন্দ। ২ নভেম্বর রোজ বৃহস্প্রতিবার সকালে সরজমিনে জানা যায়, বাজারে আগুন লাগার খবর পেয়ে মতলব উত্তর উপজোর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ৫ টি দোকানের মালা মাল সম্পূর্ণ পুড়ে যায়।
যে সমস্ত দোকান গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে গুলো হলো, বাজারের রমজান আলী কার্পেট /ইলেকট্রনিক্স দোকান প্রোঃ মোঃ শুকুর আলী বেপারীর মালা মালের ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা, লাকড়ির দোকান মালিক মোঃ ছিডু বকাউল, ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ হাজার টাকা, আজমিরী বেকারী প্রোপাইটর আবু সুফিয়ান, ক্ষতির পরিমাণ আনুমানিক ষাট লক্ষ টাকা, আলামিন ষ্টোর প্রোঃ মোঃ সাইদুল ইসলাম এর হার্ডওয়াড দোকান, ক্ষতির পরিমাণ নগদ ১ লক্ষ টাকা ও মোট ক্ষতির পরিমাণ ১১ লক্ষ টাকা, নুরিছলাম গাজী ষ্টোর প্রোঃ সৈকত গাজী মুদী দোকান, ক্ষতির পরিমাণ ৪৫ লক্ষ টাকা
এ ছাড়া নগদ ৩ লক্ষ টাকা, মোট ক্ষতিপুরন ৪৮ লক্ষ টাকা তবে তার ৩ লক্ষ টাকা নগত ক্যাশ ও একটি পাচঁ পোর্ট পুড়ে ছাই হয়ে যায়, অপর চায়ের দোকান মোঃ শরীফ তার দোকানের আংশিক পুড়ে গেছে, ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা। এ দিকে মতলব উত্তর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান,জাকির হোসেন তিনি ৪ টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান। তিনি বলেন আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বাজারের বাকী দোকান ব্যবসায়ীরা ও আসে পাশে অনেক বাড়ি ঘর আগুনের থাবা থেকে রক্ষা পেয়েছে। তিনি ৪ টি দোকানের ক্ষয়ক্ষতির ধারনা দেন মাত্র সাত লক্ষ টাকা।
এ ক্ষতিগ্রস্তদের খোজ খবর নেওয়ার জন্য ছুটে আসেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব উত্তর থানা পুলিশ ওসি মহিউদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মোঃ রেজাউল করিম, স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ। এদিকে পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সরজমিনে এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। এ দিকে লাকড়ির দোকানদার ছিডু বকাউল বলেন বেকারীর দোকান থেকেই এ আগুনের সুত্রপাত ঘটে বলে জানান। অপর দিকে মুদি দোকান মালিক সৈকত গাজী, কার্পেট দোকান মালিক শুকুর, বাজার কমিটির সেক্রেটারী আব্দুল হাকিম গাজী বলেন ঐ বেকারী ঘেকেই আগুনের সুত্র পাত ঘটিছে।

এ ছাড়া ইউ সি বি ব্যাংকের স্বত্বাধিকারী মোঃ হোসাইন গাজী, ব্যবসায়ী আঃ রব জানান বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে আগুনের সুত্র পাত ঘটে বলে তাদের ধারনা। এ দিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপুরনের একটি তালিকা চেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি পুরন পাওয়ার জন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম মোহন, চাঁদপুর- ২ – আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামিলীগ এর সহ সভাপতি নুরুল আমিন রুহুল এর দৃষ্টি আকর্ষণ করছেন ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীবৃন্দ।










