

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর :
‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও দ্যোক্তা নীতি’ প্রতিপাদ্যকে নিয়ে চাঁদপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে গতকাল ৮ নভেম্বর বুধবার সকালে সদর উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

আইডিইবির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলী নূর বলেন, আমাদের সংগঠনের অনেক মুক্তিযোদ্ধা আছে যারা একাত্তরের যুদ্ধে সাংগঠনিক ভাবে ঝাপিয়ে পড়েছিলো। বাংলাদেশ স্বাধীনতার পূর্বেই এই সংগঠনের জন্ম। প্রতিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশপ্রেমিক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া একমাত্র পেশাজীবি সংগঠন আইডিইবি। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত আইডিইবি তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামতে পিছবা হবেনা।
বাংলাদেশে এখনো ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে৷ সবাই যদি মাঠে নামে তাহলে ষড়যন্ত্রকারীদের অস্তিত্ব এই বাংলায় থাকবেনা। জাতির পিতা এতো নির্যাতন সহ্য করেও কাউকে একটা গালি দেন নাই। আইডিইবিও জাতির পিতার আদর্শে বলিয়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারিগরি শিক্ষার স্তম্ব হচ্ছে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ৷ দেশের ৮৫ ভাগ কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে। এই দেশ এগিয়ে যাচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দের ধারা এজন্য এর পিছনে একদল কুচক্রী মহল লেগে আছে৷ তারা চায়না দেশ এগিয়ে যাক। এই সংগ্রাম পাকিস্তান আমল থেকেই শুরু হয়েছিলো। দীর্ঘ সংগ্রাম করে আমরা আজ এই পর্যায়ে এসেছি। ষড়যন্ত্রকারীরা শুধু আইডিইবির ক্ষতি করছেনা, ক্ষতি করছে পুরো দেশের। তারা দেশের জন্য কাজ করেনা।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অধ্যক্ষ প্রকৌশলী ড. মোঃ সাখাওয়াৎ আলী, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, আইডিইবির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলী নূর, যুগ্ন সম্পাদক ইমাম হোসেন।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।










