

মো. মহিউদ্দিন :
চাঁদপুরের ফরিদগঞ্জ লতিফগঞ্জ ফাযিল মাদ্রাসা পরিদর্শনে এসে বুধবার সকাল ১০ টায় শিক্ষকদের নিয়ে এক সভায় উপজেলা শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, শিক্ষকরা সকল পেশার কারিগর তৈরির দায়িত্ব পালন করছেন।

বর্তমান সরকারের শিক্ষা কারিকুলাম সঠিক ভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের আরোও দায়িত্ব শীল হতে হবে। শিক্ষকতা মহান পেশা তাই এ পেশার সৌভাগ্য যাদের হয়েছে তারাই সত্যিকারের সার্থক পেশাজীবী।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আমীর হোসেনসহ শিক্ষক মন্ডলী।
শিক্ষা অফিসার হিসাবে এ উপজেলায় এক বছর পূর্তি উপলক্ষে আজকের এ সভাটি আগামীর পথচলায় স্মরণীয় হয়ে থাকবে।










