

চাঁদপুর প্রতিনিধি :
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উন্মুক্ত, কোন প্রার্থীকে আমরা সমর্থন দেইনি। দল থেকে কোন মনোনয়ন, প্রতীক ও দলীয় কোন সমর্থন কাউকে দেওয়া হয়নি।
সোমবার’ (১৩ মে) বিকাল তিনটায় মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে কোন এমপি_মন্ত্রী যাতে কোন প্রার্থীকে দলীয় সমর্থন না দেয়। আমরা কেন্দ্রীয় নির্দেশনা পালন করছি। যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা সবাই একই আদর্শের মানুষ। প্রত্যেক প্রার্থী তাদের নিজের যোগ্যতা সম্পর্কে বলবেন এবং ভোট চাইবেন। কোন প্রার্থী যেন নেতা কর্মীদের অন্যায় ভাবে তাদের পক্ষে যাওয়ার জন্য কোন ধরনের চাপ প্রয়োগ না করে মন্ত্রী সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ প্রদান করেছেন।
ডাঃ দীপু মনি বলেন, ভোটাররা সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচনে ভোট প্রয়োগ করতে প্রস্তুত। আমার সম্মানিত ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনারা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন নির্বাচিত করবেন এটাই আমার প্রত্যাশা।
প্রকাশিত : মঙ্গল বার, ১৪ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










