ফরিদগঞ্জে পল্লী চিকিৎসকের হামলার শিকার সাংবাদিক

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ি ফেরার পথে রাতের আধাঁরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মো. জাকির হোসেন (৪৫) নামে এক কর্মী। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজারে শনিবার (২৫ মে) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা ওই সাংবাদিককে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আব্দুল করিম (৪০) নামে এক পল্লী চিকিৎসককে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় অভিযোগ করেছেন হামলার শিকার ঐ সংবাদকর্মী। এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

হামলার শিকার সাংবাদিক জাকির হোসেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য, জাতীয় দৈনিক ঢাকার ডাক ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা।

হামলার শিকার সাংবাদিক জাকির হোসেন বলেন, আমি বাড়ি যাওয়ার পথে আমার মোটর সাইকেলের গতিরোধ করে আব্দুল করিম আমার ওপর হামলা করে।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিক জাকির হোসেনের ওপর আব্দুল করিমের হামলার ঘটনা দেখে আমি ভুক্তভোগীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করি।

এদিকে ঘটনারপর থেকে অভিযুক্ত আব্দুল করিম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত : সোম বার,  ২৬  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like