

সাইদ হোসেন অপু চৌধুরী : ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
বুধবার (২৯ মে) সকালে তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের হরিসভা মন্দির ও তার পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি বলেন, সরকার দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণে তৎপর থাকা, আগাম দুর্যোগে পূর্বাভাস দেওয়া, জনগণের সচেতনতা ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার ফলে মানুষ ও পশুর প্রাণহানী কম হয়েছে। অন্য জেলার চেয়ে তুলনামূলকভাবে চাঁদপুর সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে কম ক্ষতি হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, এই ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঠিক তালিকা তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের কারণে দুর্যোগের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এজন্য প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন-জীবিকা রক্ষা করার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এলাকায় খাদ্য সহায়তা প্রদান সহ সবধরণের সহযোগিতা করা হচ্ছে। আশা করছি সকলের প্রচেষ্টায় সবাই মিলে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবো।
এর পূর্বে নবনির্বাচিত চেয়ারম্যান পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে নির্বাচনী পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাদ জোহর গুনরাজদী এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন হরিসভা লোকনাথ বাবার মন্দিরের সাধারণ সম্পাদক দীপক রায়, চাঁদপুর জেলা জন্মাষ্টমীর সাধারণ সম্পাদক কার্তিক সরকার, জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক সহদেব দেবনাথ, তাপস পোদ্দার, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন বেপারী, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, শামীম সরকার, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরাফত আলী গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছাত্রলীগ নেতা মমিন চৌধুরী মাসুমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রকাশিত : বুধবার, ২৯ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










