

শরীফ মোঃ মাছুম বিল্লাহ :
শিক্ষার্থীদের অজান্তে ভর্তির আবেদন করে নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ভোগান্তিতে পড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে হাইমচর উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজে। এর প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

জানা যায়, উপজেলার বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থীর আবেদন করে নিয়েছে অভিযুক্ত বিদ্যালয়টি। শিক্ষার্থীরা নিজেদের পছন্দের কলেজে ভর্তি আবেদন না করতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। এ সমস্যা থেকে পরিত্রান পেতে স্থানীয় উপজেলা প্রেসক্লাবেও সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে কভিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা জানান, ২০২৪ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে তারা তাদের পছন্দের কলেজে ভর্তি আবেদন করতে গিয়ে দেখে কে বা কারা দূর্গাপুর স্কুল এন্ড কলেজে তাদের আবেদন সম্পন্ন করে রেখেছে। যার ফলে তারা তাদের পছন্দের কলেজে ভর্তি আবেদন করতে পারছেন না। শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের ইচ্ছের বাহিরে কেন এমন আবেদন করা হলো তার সুষ্ঠ বিচারের দাবী জানায় তারা।
কেভিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাথ জানান, আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর একাদশ শ্রেনীতে কে বা কারা যেন আবেদন করে নিয়েছে। যারাই একাজটি করেছে ঠিক করে নি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। আমার বিদ্যালয়ে কিছু শিক্ষার্থী আছে ভাল রেজাল্ট করেছে। তারা যে কোন ভাল কলেজে ভর্তি হতে পারবে। অভিযুক্ত কলেজে আবেদন করার ফলে এখন তারা পছন্দের কলেজে ভর্তি আবেদন করতে পারছেন না।
দুর্গাপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ রুহুল আমিন জানান, কে বা কারা শিক্ষার্থীদের ভর্তির আবেদন করেছে তা আমাদের জানা নেই। ইউএনও স্যার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলেছি। বিষয়টি তারা দেখবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। শীগ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা জানান, শিক্ষার্থীদের অজান্তে কলেজে ভর্তি আবেদন, এ কাজটি মোটেই ঠিক হয়নি। আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। শিক্ষার্থীরা যাতে নিজেদের পছন্দের কলেজে ভর্তি হতে পারে আমরা সেই ব্যবস্থা নিবো।
প্রকাশিত : বুধবার, ২৯ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










