ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে আমড়াগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন সন্তানের জনক মঞ্জুর হোসেন (৪০) নামে যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর হোসেন উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শশুর বাড়ি কামালপুর গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন দিনমজুর।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মঞ্জুর হোসেন কামালপুর গ্রামে শশুর বাড়ি এলাকায় জায়গা ক্রয় করে বসবাস করতেন এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। যেদিন যেখানে কাজ পান সেখানেই তিনি কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তিনি তার ঘরের পাশে আমড়া গাছের ডাল কাটার সময় বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ মিন্টু দত্ত জানান, বিদ্যুতে পৃষ্ঠ হয়ে মৃত্যুর সংবাদ শুনে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা মনা তদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছে।

প্রকাশিত : বৃহস্পতি বার,  ৩০  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like