ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, পুলিশের ওপর হামলায় আটক ১

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণ শুরু করলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নিষেধাজ্ঞা বহাল রাখার চেষ্টা করে । এ সময় অপরাধীরা পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুটে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় ৩ জন পুলিশ আহত হয়। শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নাছির হোসেন (২১) এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনায় আহত পুলিশ সদস্যদের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম, কনেস্টেবল সৈকত মজুমদার ও আকাশ। জানা যায়, লড়াইরচর গ্রামে বিরোধপূর্ণ সম্পত্তি দখলে নিতে একটি চক্রের সহায়তায় দেয়াল ও ঘর নির্মাণের কাজ করছে ওই এলাকার শাহাবুদ্দিন বেপারী ও সাইফুল ইসলামের নের্তৃত্বে একদল সন্ত্রাসী।

সংগ্রহকৃত এক ভিডিওতে দেখাযায়, পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার জন্য টানা হেঁচড়া চলছে।তাছাড়া ঘটনাস্থলে বিপুল পরিমান লাঠিসোটা দেখতে পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা করলে, এসময় পুলিশ এসে দেয়াল নির্মাণকারীদের বাঁধা দিতে গেলে তাঁরা পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের উপর হামলা করে।

ভুক্তভোগী আলহাজ্ব মিজানুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দেয়াল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল শাহাবুদ্দিন বেপারী ও সাইফুল ইসলামের নের্তৃতে একদল সন্ত্রাসী। এর আগে ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে। আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টার বলেন, জানতে পেরেছি, বিরোধকৃত সম্পত্তি দখল চেষ্টাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম শনিবার জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে নাছির নামের এক যুবকে সাবলসহ আটক করে নিয়ে আসার সময় নাছিরের পরিবারের লোকজন টানা হেঁচড়া করলেও পুলিশ সদস্য কেউ আহত হয়নি। এমনকি আমাদের অস্ত্র নিয়েও টানা হেঁচড়া করেনি বলে দাবী করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে এক যুবককে আটক করে । পুলিশ সদস্য কেউ আহত এমনকি অস্ত্র নিয়ে টানা হেঁচড়ার বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ- হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরেছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত : শনি বার,  ২৯  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like