

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবীতে শনিবার পরিবহন শ্রমিক জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এতে বিক্ষোভকারীদের আন্দোলনে প্রায় ৩ ঘন্টা টোল আদায় বন্ধ ছিল।
শনিবার (৬ জুলাই) সকালে ফরিদগঞ্জ, রায়পুর, রামগঞ্জ ও চাঁদপুরের জনসাধারণের একাংশ শ্রমিক জনতা ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচী পালন করে চাঁদপুর- লক্ষèীপুর আঞ্চলিক মহাসড়কের টোল প্লাজার সামনে। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল নিয়ে চাঁদপুর সেতুর টোল প্লাজার সামনে মানববন্ধনে অবস্থান নেয়। বিক্ষোভকালীন প্রায় ৩ ঘন্টা টোল আদায় বন্ধ রাখতে বাধ্য হয় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।

তথ্য সূত্রে জানাযায়,চাঁদপুর-লক্ষèীপুর আঞ্চলিক মহাসড়কে ডাকাতিয়া নদীর উপর গাছতলা নামক এলাকায় ২৪৮ মিটার দৈর্ঘ্যরে চাঁদপুর সেতুটি ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ২০০৫ সনে নির্মাণ করা হয়েছে। গত ১৯ বছর যাবত টোল আদায় করে চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনসাধারণ বারবার টোল আদায় বন্ধের দাবী জানালেও কার্যত কোন ফল হয়নি। উল্টো গত ১ জুলাই থেকে আরো তিন বছরের জন্য ইজারা দেয় কর্তৃপক্ষ ।
মানববন্ধনে বক্তব্য রাখেন যানবাহনের শ্রমিক-মালিক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। টোল আদায় বন্ধ করা না হলে ভবিষ্যতে অবরোধসহ কঠোর কর্মসূচীর ঘোষণার হুশিয়ারী দিয়েছে। ওই সড়কে চলাচলকারী সর্বস্তরের জনতার দাবী অনতি বিলম্বে সেতুটিকে টোল মুক্ত করার। বিক্ষোভ শেষে পুনরায় টোল আদায় শুরু করে ইজারাদার প্রতিষ্ঠান।
প্রকাশিত : শনিবার, ০৬ জুলাই ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার










