ফরিদগঞ্জে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বৃদ্ধের আত্মহত্যা

ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা:
ফরিদগঞ্জে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মৃণায় চন্দ্র রায়(৬০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।কড়ৈতলী গ্রামের স্বর্ণকার বাড়িতে সোমবার (৮জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পেশায় ইলেকট্রিশিয়ান মৃণাল ওই বাড়ির মৃত গোপাল চন্দ্র রায়ের ছেলে ও তিন সন্তানের জনক।

জানা গেছে, সম্প্রতি শারিরীক অক্ষমতার কারণে পুর্বের ন্যায় পরিশ্রম করতে পারতেন না। তাছাড়া দুই মেয়েকে বিয়ে দেয়ার সময় কিছু টাকা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ হিসেবে গ্রহণ করেছিলেন। সেই ঋণ পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। সোমবার সকালে বাড়ির পাশের একটি কামরাঙ্গা গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন । সংবাদ পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত : সোম বার, ০৮ জুলাই ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like