চাঁদপুর জেলা কারাগারে সেবা প্রত্যাশীদের সাথে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী :  চাঁদপুর জেলা কারাগারে দর্শণার্থী ও সেবা প্রত্যাশীদের সাথে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকালে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদের সভাপতিত্বে ও জেলার মুহাম্মদ মুনীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় ও গণশুনানিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক।

এ সময় তিনি বলেন, আইন ও বিধি-বিধানের মধ্যে থেকেই সেবা প্রদান ও গ্রহণ করতে হবে। প্রত্যেককেই তার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। গণশুনানির মাধ্যমে সেবা দাতা ও সেবা গ্রহীতার মধ্যকার দুরত্ব দুর হবে এবং সেবা প্রদান ও সেবা গ্রহণ সহজলভ্য হবে।
জেল সুপার, মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান বন্দিদের থাকা, খাওয়া, ঔষধ-চিকিৎসা, দেখা সাক্ষাৎ সবকিছুই ফ্রিতে দেয়া হয়। এ গুলোর জন্য কোন টাকা পয়সা খরচ করতে হয় না। দর্শণার্থী ও সেবা প্রত্যাশীদেরকে এগুলোর জন্য কোন টাকা পয়সা খরচ না করার জন্যে তিনি অনুরোধ করেন। জেল সুপার, জেলার, ডেপুটি জেলারের মোবাইল নম্বর কারাগারে বাহিরের গেইটসহ বিভিন্ন দৃশ্যমান স্থানে দেয়া আছে। যে কোন অনিয়ম, হয়রানী কিংবা সেবা প্রদানে বিঘ্নতা ঘটলে তা কারা কর্তৃপক্ষকে নির্ভয়ে জানানোর জন্য দর্শণার্থী ও সেবা প্রত্যাশীদেরকে অনুরোধ জানানো হয়।

তিনি আরও জানান, দর্শণার্থী ও সেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনা, তদানুযায়ী সমাধান করা এবং সেবা প্রদানকে আরো সহজীকরণ করাই গণশুনানির উদ্দেশ্য। বন্দি ও তাদের আত্মীয় স্বজন যাতে কোনভাবে তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্ছিত না হয় এবং কোন প্রকার অনিয়ম ও হয়রানীর শিকার না হয় এ বিষয়ে আমারা সদা তৎপর আছি। এ রকম কোন ঘটনা ঘটলে আমাদেরকে জানানোর জন্য সেবা প্রত্যাশীদের প্রতি অনুরোধ থাকবে।

তিনি আরো বলেন সেবা দাতা ও সেবা গ্রহীতা সবাইকে নিয়ম বহির্ভূত অনৈতিক সুযোগ সুবিধা দেয়া-নেয়া থেকে বিরত থাকার জন্য সচেষ্ট থাকতে হবে। তাহলে কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হবে। দর্শণার্থী ও সেবা প্রত্যাশীদের সাথে মতবিনিময় ও গণশুনানি প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয়। গণশুনানিতে অংশগ্রহণ করে সমস্যা ও মতামত তুলে ধরার জন্য জেল সুপার দর্শণার্থী ও সেবা প্রত্যাশীদের প্রতি অনুরোধ জানান।

মতবিনিময় ও গণশুনানিতে উপস্থিত দর্শণার্থী ও সেবা প্রত্যাশীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন এবং বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন। কারা কর্তৃপক্ষ সমস্যা গুলো দ্রুত সমাধান এবং মতামত গুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪


স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like