ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার দিলেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফল শিক্ষার্থীরা সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছে। সড়ক, মহাসড়কে যানবাবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন শিক্ষার্থীরা ট্রাফিকের কাজটি করে যাচ্ছেন। আর শিক্ষার্থীদের এ কাজে সহায়তা করতে শিক্ষার্থীদের পাশে এসে দাড়িয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর।

সোমবার (১২ আগষ্ট) দুপুরে চাঁদপুর শহরের প্রানকেন্দ্র কালীবাড়ি, ছায়াবানী মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় ব্যক্তিগত উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার, পানিয় ও কমল পানি বিতরণের উদ্যোগ নেন (পিবিআই) চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ পিপিএম সেবা।

এসময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পূর্ব থেকেই শিক্ষার্থীরা পথ-পরিষ্কার ও ট্রাফিকের কাজ শুরু করেন, আমি বিশ্বাস করি আমাদের এই মেধাবী শিক্ষার্থীরা আর বৈষম্যের শিকার হবে না। তারা তাদের মেধা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেবে। আমি বৈষম্যহীন ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকা সকল শিক্ষার্থীদের মন থেকে দোয়া এবং সাধুবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছেন। সড়ক থেকে সরে গেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন সারা দেশের ন্যায় চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের কর্মরত অফিসাররা উপস্থিত ছিলেন।

সোমবার, ১২ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like