৫ আগস্ট থেকে চারবার ক্যুর চেষ্টা হয়েছে : সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন সারজিস আলম। তিনি আজ সোমবার (১২ আগস্ট) বলেছেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তখন স্বাধীন নতুন সূর্য উদিত হওয়ার পর গতকাল পর্যন্ত চারবার ক্যু করার চেষ্টা করা হয়েছিল। ছাত্রজনতা মিলে স্বৈরাচারের সকল ক্যুকে ব্যর্থ করে দিয়েছে। খবর এনটিভ ‘র

আজ বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তখন স্বাধীন নতুন সূর্য উদিত হওয়ার পর গতকাল পর্যন্ত চারবার ক্যু করার চেষ্টা করা হয়েছিল। সরকার গঠনের পূর্বেই একটি কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করে। দ্বিতীয়বার পুলিশ বাহিনী দিয়ে দেশে ক্যু করার চেষ্টা করে, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ করে ছাত্র জনতা। তৃতীয়বার সেনা বাহিনীর কিছু পথভ্রষ্ট অফিসারকে দিয়ে ক্যু করার চেষ্টা করা হয়েছিল। দেশপ্রেমিক কিছু সেনাবাহিনী ও ছাত্র জনতার চেষ্টায় সেটিও ব্যর্থ হয়, সর্বশেষ গত দুদিন বিচার বিভাগ থেকে ক্যু করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। আমরা স্বৈরাচারের সকল ক্যুকে ব্যর্থ করে দেব।

সরেজমিনে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন। এ সময় শিক্ষার্থীদের ‘বিচার চাই, বিচার চাই-খুনি হাসিনার বিচার চাই’, ‘অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এক উপদেষ্টাকে খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে দেখেছি। আমরা সেই উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দিবেন, তখন ৫ আগস্টের গণভবনের কথা মাথায় রাখবেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি এবং অন্যান্য সহযোগীদের আসামি করে মামলা দায়ের করতে হবে।

এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোন সুযোগ নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই। আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সকলের বিরুদ্ধে সারাদেশের ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে।’

সোমবার, ১২ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like