চাঁদপুরে জামায়াতের উদ্যোগে সদর হাসপাতালে হুইল চেয়ার প্রদান

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার উদ্যোগে জনকল্যাণের মাধ্যমে অল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ধারবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর হাসপাতালে হুইল চেয়ার প্রদান করা হয়।

 বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বেলা ১২টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চেয়ারগুলো হস্তান্তর করেন ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান, জেলা আমির অধ্যক্ষ আব্দুর রহিম পাটওয়ারীসহ অন্যান্য নেতারা।

এ সময় বক্তারা বলেন- আমরা বিভিন্ন সময় রোগী নিয়ে এ হাসপাতালে এসেছি। তখন দেখেছি, হাসপাতালের ভেতরে রোগী আনা-নেওয়ার জন্য পর্যাপ্ত হুইল চেয়ার নেই তখনিউ আমরা চিন্তা করি আমদের এই ক্ষুদ্র উদ্যেগ জনগণৈর কল্যাণে কাজে লাগবে । বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করছে। মানবিক কাজে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে আছে। একটি নিরাপদ, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের কর্মতৎপরতার লক্ষ্য। এজন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রত্যেক মহল্লায় মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানবতার সেবা ও ব্যাপকভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণকে জামায়াতের পতাকাতলে সম্পৃক্ত করে গণভিত্তি অর্জন করতে হবে।

বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like