যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই :  ইসমাইল হোসেন পাটওয়ারী

সাইদ হোসেন অপু চৌধুরী :  চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন পাটওয়ারী বলেছেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে, তেমনি মনও ভালো থাকে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকালে মধ্যে ইচুলী পাওয়ার প্লান্ট মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এইচ এম ইসমাইল হোসেন পাটওয়ারী আরো বলেন, খেলাধুলা মানুষের মনকে সজীব করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।

ব্যবসায়ী মোহাম্মদ মনু খলিফার সভাপতিত্বে ও ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মানিক গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মোঃ সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারেক ভুঁইয়া, ছাত্রনেতা ইকবাল হোসেন, ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জিহাদ ভূঁইয়া, মেজবাহ উদ্দিন মিশু ভূঁইয়া, জিসান আহমেদ পাটওয়ারী সহ ছাত্রদলের অন্যান্যেরা।

টুর্নামেন্ট আয়োজনে ছিলেন ফিউচার যুব ক্রীয়া সংস্থা, উদয়ন স্পোর্টিং ক্লাব ও মধ্য ইচুলী স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্ট পরিচালনা করেন, মোঃ স্বপন হোসেন ও ফাহিম হোসাইন।

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like