বাসায় মিললো ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর মরদেহ

অনলাইন ডেস্ক
রাজধানীর লালবাগের একটি সাবলেট বাসা থেকে শায়লা শিকদার (২২) নামের ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী বলে জানা গেছে।

তারা বাবা আলআমিন শিকদার শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় সাবলেট রুমে থাকতেন তিনি। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান।

এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে শোকের বার্তা। শায়লা শিকদার মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নিজের ওপর বিরক্তি’ প্রকাশ করে স্টোরি শেয়ার করেন। যেখানে লিখা ‘Fed up about wonself’.

তার মৃত্যুতে বন্ধু-বান্ধব কেউই বিষয়টি মেনে নিতে পারছে না। অনেকেই তাকে ঘিরে শেয়ার করছেন আবেগঘন স্ট্যাটাস।

মর্তুজা মাহমুদ নামে একজন লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, আপনার জন্য কেন জানি চোখের পানি আটকে রাখতে পারছি না। আল্লাহ আপমাকে জান্নাতুন ফেরদাউস দান করেন।’

তানিশা জাহান হালিমা নামে তার এক বন্ধু লিখেছেন, ‘পরোপারে ভালো থাক, এটা কি করলি তুই বান্ধবী।’

 

বুধবার, ২৮ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like