

নিউজ ডেস্ক : বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে দলটি।
রোববার (৮ সেপ্টেম্বর) বিএনপির দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে জেলা বিএনপির সভাপতি মানিক শোকজের বিষয়টি স্বীকার করে বলেন, আমাকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের বিষয়টি জানানো হয়েছে। আমি আজ-কালের মধ্যেই উত্তর দেব।
তিনি আরও বলেন, সাংবাদিক জুলকারনাইনের অনুরোধে দুপক্ষের কিছু ঝামেলা আমি মীমাংসা করতে গিয়ে এ বিব্রত অবস্থায় পড়েছি। আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আশা করছি, দল আমার জবাবে সন্তুষ্ট হবে। (সূত্র : বাংলানিউজটুয়েন্টিফোরডটকম)
রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়











