

চাঁদপুর প্রতিনিধি :
ডিবেট মুভমেন্ট (সিডিএম) এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) , চাঁদপুর শহরের শর্মাজ রেস্টুরেন্টে এ উপলক্ষে সিডিএম পরিবারের সিনিয়র ও বর্তমান সদস্যবৃন্দ এবং সিডিএম
স্কুল অব ডিবেটের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়।

সিডিএমের সভাপতি ভিভিয়ান ঘোষের সভাপতিত্বে ও সিডিএম স্কুল অব ডিবেটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আবদুল বাসেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অতীতের সাফল্যগুলো নিয়ে আলোচনা করা হয়। এসময় সংগঠনের তরুণ সদস্যদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মকে বিতর্কের মাধ্যমে চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সিডিএম-এর প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিএমের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, সহ-সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরা, সাবেক যুগ্ম সম্পাদক মাহজাবীন অধরাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা সকলেই সংগঠনের দীর্ঘ ১৬ বছরের সফল পথচলা এবং বিতর্ক চর্চায় সিডিএমের অবদান নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন। বক্তারা সিডিএম-এর উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে কেক কেটে চাঁদপুর ডিবেট মুভমেন্টে (সিডিএম) এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য: ২০০৮ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) বিগত ১৬ বছর ধরে চাঁদপুর জেলায় বিতর্ক চর্চার প্রসারে অনন্য ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই সিডিএম শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, বুদ্ধিভিত্তিক চর্চা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে কাজ করে আসছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিডিএম-এর এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










