কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯হাজার টাকায়

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা পটুয়াখালী :

কুয়াকাটা মৎস মার্কেটে বিশাল একটি পাখি মাছ বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ৪৬ কেজি ওজনের এই মাছটি তার জালে ধরা পরেছে। বুধবার (০৯ অক্টোবর) সকালে কুয়াকাটা আড়তে নিয়ে আসলে এসময় এ মাছটি দেখতে ভীড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মোঃ হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২’শ টাকায় কিনে নেন।

জেলে সোহেল বলেন , এই প্রজাতির মাছ এখন কম ধরা পরছে। মাছগুলি বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়। আগে সাগরে আরো বেশি ধরা পড়ত এই মাছ। সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।

কলাপাড়া উপজেকলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকে। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূললে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like