

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : ঢাকার দোহারে পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ২১ জনকে জেল ও জরিমানা করা হয়েছে।
গতকাল দিনব্যাপী অভিযান পরিচালনা করে দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা ঘাট, অরঙ্গবাদ এলাকা, সুতারপাড়া ইউনিয়নের মধুরচর বটতলা ও কৃষ্ণদেবপুর এবং নারিশা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অপরাধে ০১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়, ১৮ জনকে ১০(দশ) লক্ষ টাকা অর্থদণ্ড এবং ০৩ (তিন) জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।
অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী
বাংলাদেশ সেনাবাহিনী, দোহার থানা পুলিশ ও কুতবপুর নৌ-পুলিশ এবং আনসার বাহিনী।
অভিযান পরিচালনাকালে অত্র উপজেলার সাংবাদিকবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। নদীর ভূ-প্রকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলার আওতাভুক্ত পদ্মা নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
মঙ্গল বার, ২২ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








