ফরিদগঞ্জে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যানরা তোপের মুখে

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়স্ত্রণে চাঁদপুরের ফরিদগঞ্জে অংশীজনদের সাথে মতিবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সুলতানা রাজিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় তিনি বলেন, আমাদের দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এখানে যারা রয়েছেন, তারা ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ভোক্তাও। ব্যবসায়ী হিসেবে আপনি যে পণ্যটি ক্রয় করছেন, অবশ্যই পাইকারী ব্যবসায়ী থেকে পাকা রশিদ নিবেন।

প্রশাসন আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। ব্যবসায়ীদের মনে রাখতে হবে ব্যবসার একটা লিমিট রয়েছে।তিনি উপজেলা প্রশাসনকে নিদের্শনা দিয়ে বলেন, ব্যবসায়ীরা যদি পাকা স্লিপ দিতে না পারে, তাহলে আপনারা অ্যাকশনে যাবেন।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, ওসি হানিফ সরকার, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, বিএনপি নেতা মোতাহারহোসেন পাটওয়ারী, সাবেক মেয়র মঞ্জিল হোসেন প্রমুখ।

সভা শেষের দিকে বিএনপির নেতাকর্মীদের তোপের মূখে পড়ে স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত বেশ ক‘জন ইউপি চেয়ারম্যান। এ সময় বাগবিতন্ডা ও চেয়ার ছুঁড়ে মারার ঘটনা ঘটে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃংখলা বাহিনী থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

 

মঙ্গল বার, ২২ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like