

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদাতা :
ফরিদগঞ্জে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে দেয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুুপুরে থানা পুলিশ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগে বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরীরা চোর চক্রের সদস্য আল আমিনকে হাতেনাতে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়।

পরে বাজার ব্যবসায়ী কমিটি শোল্লা বাজারের নির্মানাধীন পাবলিক টয়লেটে আল আমিনকে আটকরেখে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকী ৪জনকে সনাক্ত করে এবং তাদের আটক করে একই স্থানে বন্দি করে রাখে। আটককৃত অন্যরা হলো, ফারুক, শফিকুর রহমান, হেলাল উদ্দিন,ফরিদ হোসেন।
বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল সবুজ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অব্যাহত ভাবে গরুসহ বিভিন্ন গবাদিপশুসহ চুরির ঘটনা ঘটছিল।
বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরী মাহবুব ও আ:কাদির চোর আমিনকে হাতেনাতে আটক করে জিজ্ঞাসাবাদ বাকীদের আটক করে পুলিশের হাতে সোর্পদ করি।
এস আই খোকন দাস জানান, গরু ৫ চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








