৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা : কুমিল্লার আদালতে সাবেক আইজিপি শহিদুল হকের ফের রিমান্ড

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৩ নভেম্বর ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম-সচিব কিবরিয়াসহ তিন জনকে দুই দিনের রিমান্ড শেষে কুমিল্লা আদালতে হাজির করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের প্রথম রিমান্ড পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড শেষ তদন্ত কর্মকর্তা আরো ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট কাইমুল হক রিংকু জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম-সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের আবারো দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত আবারো দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই ঘটনায় তৎকালীন পুলিশের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক আবুল খায়ের।

বর্তমানে মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যানজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীস সহ ১শত ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১শত ৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like