

বগুড়া প্রতিনিধিঃ বগুড় দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
২১ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক মর্তুজা আলী, সদস্য মামুনুর রশিদ প্রমুখ। অপরদিকে একইদিন কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ আমিনুর রহমান, সহকারী শিক্ষক গোলাম মুক্তাদির সবুজ।
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









