

গাজী মোহাম্মদ মহসিন :
চাঁদপুরে সম্পত্তিগত বিরোধের জেরে যুবদল নেতা মোঃ ইউসুফ পাটওয়ারী (৪০) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা করেছে তার আপন খালাতো ভাই ও তার পরিবারের সদস্যরা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায়ড়ড় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মিয়ার বাজার সংলগ্ন পশ্চিম কুমারডুবি এলাকার পাটওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।
মোঃ ইউসুফ পাটওয়ারী ওই এলাকার মৃত কলিম উল্লাহ পাটওয়ারী ছোট ছেলে। এ ঘটনায় নিহত ইউসুফ পাটওয়ারীর বড় ভাই মাওলানা ইব্রাহীম পাটওয়ারী (৬০) কে ও ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ঢ়কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত রিক্সা-ভ্যান চালক মাইনুদ্দিন প্রধানিয়া (৬২), তার স্ত্রী হাজেরা (৪৭) ও ছেলে রমজান (৩৫) কে স্থানীয় এলাকাবাসী তাদেরকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছের সোপর্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃত মাইনুদ্দিন প্রধানীয়া ইউছুফ পাটওয়ারী আপন খালাতো ভাই।
ইউসুফ পাটওয়ারী ছোট বোন আমেনা আক্তার জানান, দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিরোধ নিয়ে ইউসুফ পাটওয়ারীর খালাতো ভাই মাইনুদ্দিন প্রধানিয়া (৬০), তার ছেলে রমজান (৩৫), রবিউল (২৫) ও রহিমকে (২০) বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছে।
সেই রেশ কাটতে না কাটতেই সকালে তার বড় ভাই মাওলানা ইব্রাহিম পাটওয়ারী ও ইউসুফ পাটওয়ারীর তারা পুকুরের ঘাটলায় সামিয়ানা টানানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে মাইনুদ্দিনসহ তারা ছেলেরা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। সেখানেই ইউছুফ পাটওয়ারী তার মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় আমার বড় ভাই মাওলানা ইব্রাহীম। আমরা এই খুনের বিচার চাই।
ইউসুফ পাটওয়ারী চাঁদপুর শহরের হকার্স মার্কেটের শপথ চত্ত্বর মোড়ে মেহেদী মোবাইল হাউজ নামে একটি শো-রুম রয়েছে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। এ ঘটনার তার গ্রামের বাড়ি ও মোবাইল ফোন ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এছাড়া ইউসুফ পাটওয়ারী শাহমাহমুদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুর সদর সার্কেল এসপি মুকুর চাকমা। তিনি মৃত ইউছুফ পাটওয়ারী মা হনুপা বেগমকে সান্তনা প্রদান করেন এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে ব্যাপক তল্লাশি চালিয়েছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া প্রিয় সময়কে জানান, ঘটনার পর ইউসুফ পাটওয়ারীর বাড়ি পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকান্ডের রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রোববার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









