

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৭-০২-২৫
কুমিল্লার সিনিয়র ফটোসাংবাদিক (প্রথম আলো) কুমিল্লা প্রেসক্লাবের সদস্য এম সাদেক মারাগেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লায় গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে হাসপাতাল এ নিয়েগেলে বেলা ১টা ৫৭ মিনিটে তিনি মারাযান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, নাতি-নাতনিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক, তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক প্রথম আলোতে কর্মরত ছিলেন।
তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা টেলিভিশন জার্নলিস্ট এসোসিয়েশন হুমায়ুন কবীর রনি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মাজুমদার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদার, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, প্রথম আলো কুমিল্লা অফিসের সাবেক স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, ঐতিহ্য কুমিল্লা’র সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি সাইফ উদ্দিন রনী, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











