আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান : শামসুজ্জামান দুদু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “আগামী দিনে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছরেই নির্বাচন হবে।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় পৌরসভার সামনে মেলার মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপি ১৭-১৮ বছর সংগ্রাম করেছে। হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে। অনেকেই বলে এক মাসেই সব কিছু করে ফেলেছে। এত সহজ নয়।” তিনি বলেন, “পঞ্চগড়ের মাটি ধানের শীষের ঘাটে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পঞ্চগড় জেলা আহবায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক সংবাদ সদস্য এড. রিনা পারভ, পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক মো. তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like