ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ

গাজী মোহাম্মদ মহসিন :

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১১টায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট মডেল টাউনের কলেজ ক্যাম্পাসে ৯টি ইভেন্টে খেলায় বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় তিনি বলেন, ছাত্র ছাত্রীদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন।

তিনি বলেন ড্যাফোডিল ছাত্র ছাত্রীদেরকে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোঃ শিবলী সাদিকের সভাপতিত্বে বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক নাজমুন নাহার ও প্রভাষক নুর রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নুর খান, ড্যাফোডিল ফ্যামিলির ডিডি জাফর খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন, সাধারণ সম্পাদক বাবুল মাল, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষকগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস উপলক্ষ্যে রঙ-বেরঙের পতাকা, বেলুন এবং ফেস্টুন শোভিত সবুজ-শ্যামলিমাময় সুবিশাল কলেজ ক্যাম্পাস হয়ে ওঠে নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়।

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like