

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ভোটাভোটির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ফুয়াদ ও সাধারণ সম্পাদক খন্দকার ইমরান আলী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের বটতলা মুক্তমঞ্চে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাঈদ আহমেদ। এসময় নবনির্বাচিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।
এর আগে, কলেজের বটতলা মুক্তমঞ্চে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যেমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। এতে ১৬৮ জন ডেলিগেট ও কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে মাহমুদুল হাসান ফুয়াদ ১৩৯ ভোট পেয়ে সভাপতি ও খন্দকার ইমরান আলী ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্বপালন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাঈদ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানের সঞ্চালনায় ও জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সাঈদ আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা। এসময় জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, রোববার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর









