রমজানের পবিত্রতা রক্ষার্থে হাইমচরে ইসলামী দলগুলোর স্বাগত মিছিল

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে হাইমচরে স্বাগত মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মাওলানা মোঃ ছফিউল্লাহ ও সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল এর নেতৃত্বে বিকাল ৫ টায় আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে একটি স্বাগত র‍্যালী বের করা হয়। অপরদিকে সরকারি হাসপাতাল জামে মসজিদ চত্বর থেকে বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জামায়েত ইসলামী হাইমচর উপজেলা শাখার আমীর মোহাম্মদ আবুল হোসেন ও সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি স্বাগত র‍্যালী বের করা হয়। এ র‍্যালী উপজেলা সদর আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে সরকারি হাসপাতালের নতুন গেটে এসে শেষ হয়।

২৮ ফেব্রুয়ারী ২০২৫ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত র‍্যালীটি আলগী বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাইমচর থানা চত্বরে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মাহে রমজানের পবিত্রতা রক্ষায়, দিনের বেলায় পানাহার, হোটেল রেস্তোরা বন্ধ সহ বিভিন্ন বিষয় বন্ধের দাবি জানিয়ে হাইমচর উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়েত ইসলামী আয়োজিত র‍্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়েত ইসলামী হাইমচর উপজেলার আমীর মাওলানা মোঃ আবুল হোসেন মাহে রমজান আমাদের মাঝে সমাগত। মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ সহ প্রকাশ্যে পানাহার বন্ধ রাখা এবং অশ্লীল কাজ থেকে সকলে বিরত থাকা আমাদের ঈমানী দায়িত্ব।

তিনি বলেন, কোরআন নাজিলের মাস মাহে রমজান। এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং কোরআনের অর্থ বোঝা, সময় মত নামাজ আদায় করা, এবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা, পরিশেষে নিজেদেরকে মুত্তাকী হিসেবে গড়ে তোলা একান্ত প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী একজন উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রকাশ : শুক্র বার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like