কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :  ০২ মার্চ ২০২৫
কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা সহ তিন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
গতরাতে (০১ মার্চ) র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আলামিন, সাগর ও হারুন নামে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের হেফাজত হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব-১১,  সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক  লেফ্টেনেন্টে কমান্ডার মাহমুদুল হাসান জানান,  প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আলামিনের বাড়ী কুমিল্লার কোতয়ালী এলাকায় শুভপুর গ্রামে, সাগর দেবিদ্বার থানার চুলাস গ্রামে এবং হারুন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব বালিঘাটা গ্রামে।
এরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। র
র‌্যাব জানায়, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয় এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-১১।

প্রকাশ : রোববার, ০২ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like