

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১০টার দিকে অগ্নিকান্ডের পর আগুন নিভাতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন দোকান মালিক আব্দুল আউয়াল। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে দোকান পুড়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
তিনি বলেন, দোকানে অগ্নিকান্ড দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রকাশ : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









