

বগুড়া প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানপ্রদত্ত মাহে রমজান মাস ব্যাপি ইফতার সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলা যুবদল। বৃহস্পতিবার বিকেলে শহরের তিনমাথা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।

এসময় উপস্থিত ছিলেন এতিম খানার সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সিনিঃসহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, এ্যাডঃ এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, সিনিঃযুগ্ন-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, ইমরান হোসেন, সাজু আহম্মেদ রবি, রিপন, রাশেদ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, আল আমিন জন সহ প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি বলেন তারেক রহমানের পক্ষ থেকে আমাদের হাত দিয়ে অতি সামান্য আয়োজনের এই ইফতার দিতে পেয়ে আমরা আনন্দিত, ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন চলমান থাকবে। তিনি আরও বলেন সামনে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের কাছে তারেক রহমানের পক্ষ থেকে অতি সামান্য পরিসরে আমরা কিছু ঈদ উপহার পৌছে দিবো, ইনশাআল্লাহ।
প্রকাশ : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











