পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারী নিহত হয়েছেন। শনিবার সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (৩৬) উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জিন্নাত পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে বলে জানা গেছে।
বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা যায় আলামিন গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার ভোর রাতে আল-আমিনসহ ১০-১৫ জনের একটি দলকে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল দেখে ফেলে। এ সময় চোরাকারবারীরা তাদের উপর আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফও তাদের উপর গুলি চালায়। অন্যরা পালিয়ে আসতে পারলেও আল-আমিন নিহত হয়। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।

খবর পেয়ে সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে লাশ ফেরতের আহ্বান জানান।

শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভারত ও বাংলাদেশের ১০-১৫ জন চোরাকারবারী বিএসএফকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।

মোঃ এনামুল হক

প্রকাশ : শনিবার, ০৮ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like