

পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে সতিশ রায় নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে।এরপর থেকে তিনি তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন।শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সতিশকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক সতিশ রায় ভারতের জলপাইগুঁড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির বলেন,রাতে মামলা দায়ের হয়েছে।আসামীকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ এনামুল হক
প্রকাশ : রোব বার, ০৯ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









