

গাজী মোহাম্মদ মহসিন।। চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকাল ৪টা ইউনিয়নের দাসাদী কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

এসময় তিনি বলেন,আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জন্য। এই আন্দোলন করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।আজকে ড. ইউনুস সাহেব এসেছে। আমরা উনাকে সম্মান করি। শেখ হাসিনার আমলে উনার নামেও ৭-৮ টি মামলা ছিলো সেগুলো প্রত্যাহার করা হলো। কিন্তু তারেক রহমানের মামলা রয়ে গেলো।মনেরাখবেন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে সবাই সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আজকে অনেকে ধর্মের নামে ভন্ডামী করে।বেহেস্তের চাবি বিক্রি করে। আপনারা কোন ফাদে পা দিবেন না। আওয়ামী লীগ ভারতের দালাল আর জামায়াতে ইসলামী পাকিস্তানের দালাল।
তিনি আরো বলেন, শেখ ফরিদ আহমেদ মানিককে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিলো।তিনি ৬ মাস জেল খেটেছেন। মানিক সাহেবের অন্যায় তিনি কেন বিএনপি করেন তিনি কেন বিএনপি নেতাকর্মীদের আগলিয়ে রাখেন।এই এলাকায় আমাদের এক ছোট ভাই আছে মাঝে মাঝে পত্রিকায় দেখি সে নাকি চাঁদপুরে বিএনপির কান্ডারী। চাঁদপুর ৩ আসনে বিএনপির একমাত্র কান্ডারী শেখ ফরিদ আহমেদ মানিক।
সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ জালাল মিশন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।
কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন, এডভোকেট জসিম মেহেদী, সদস্য পীরজাদা বরকতউল্লাহ খান বলু, মোশারফ হোসেন সিকদার, এ কে এম ফজলুল হক সেলিম।
আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সরকার,কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির,সাবেক সাধারন সম্পাদক নাজির খান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার,কল্যানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী বেপারী,সাধারন সম্পাদক সবুজ গাজী,যুগ্ম সাধারণ সম্পাদক রিপন গাজী,ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মিরাজ প্রধানিয়া।
সম্মেলনের শেষ পর্যায়ে দেলোয়ার হোসেন খানকে পূনরায় সভাপতি ও সাইফুল আলম খান কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ জালাল মিশন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দাসাদী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোশাররফ হোসেন।
প্রকাশ : বুধবার, ১২ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









