

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে মাপে কম দিয়ে ভোক্তাদের ঠকানোর অভিযোগে পেট্রোল পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারি পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশন পাম্পে তেলের ওজনের পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করা হয়।
সে সময় তেলের ওজনে কারচুপি পাওয়া যায়। এ অপরাধে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঐ পেট্রোল পাম্পে ম্যানেজার মোঃ জুবায়ের জরিমানার টাকা পরিশোধ করেছেন।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পঞ্চগড়ের সহকারি পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশ : বুধবার, ১২ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









