

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ
আগামী ১৫ মার্চ পঞ্চগড়ে ১ লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৪৩০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এর জন্য দুই হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবী,এক হাজার ৭৬ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ)দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা বিভাগের বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান,সিভিল সার্জন ডা.মিজানুর রহমান।

এ সময় তিনি বলেন,ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করেনা বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে শিশু মৃত্যুর হার কমায়। শিশুন মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর ও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
প্রেসব্রিফিংয়ে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস এর জেলা সমন্বয়নকারী মহিববুল্লাহ,অনুষ্ঠানে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান লাবু সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









