পশ্চিম সুন্দরবনে গাছের ডাল থেকে এক নারী উদ্ধার

রনজিৎ বর্মন :

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাদুরঝুলি খালের পাশে গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে নিয়ে জেলেরা নিজ বাড়ী গাবুরায় ফেরেন।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তার নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে নাম রফিকুল।বাড়ি খুলনাতে এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানুসিক ভারসাম্যহীন বলে ধারনা করা হচ্ছে।

গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আলমগীর খাঁ জানান, নৌকায় দু’জন কাঁকড়া ধরতে গিয়েছিলেন। ফিরে আসার সময় বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারীকে দেখতে পান। সাথে সাথে ওখান থেকে নামিয়ে তাদের নৌকা করে বাড়ী নিয়ে আসেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এমন ঘটনা এখনো আমাদের কেউ জানাননি, তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

গাবুরা ইউিনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন ৯নং সোরা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই জেলে সুন্দরবনের কাঁকড়া শিকার করে বাড়ী ফেরার সময় এক নারীকে গাছের ডালে শুয়ে থাকতে দেখে বাড়ীতে নিয়ে আসেন। রাতে বাড়ীতে রেখে সকালে পরিষদে নিয়ে আসেন। বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদের হেফাজতে আছেন।

প্রকাশ : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

 

You might like