

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৬ মার্চ) কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জাময়াতের সাংগাঠনিক সম্পাদক, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ তরফদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবু তালেব মাস্টার ও সাবেক উপজেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রকাশ : সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









