রাজশাহীতে হাতকড়া পরা অবস্থায় আসামী পলায়ন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার ১৭/৪/২৫ তারিখ বেলা পৌনে তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এ হাজিরা শেষে পালিয়ে যান তিনি।

পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে মাদক মামলার আসামি আরিফকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামি আরিফ পালিয়ে যান।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলে, ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গোলাম কিবরিয়া/প্রিয় সময়

প্রকাশ : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like