

মাকসুমুল মুকিম :
গুড নেইবারস বাংলাদেশ-এর দোহার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট গত ৫ মে ‘মাই প্রমিস ডে’ উদযাপন করেছে। শিশুদের অধিকার, শিক্ষা এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বজলুর রহমান (সিডিসি মেম্বার) বলেন, “শিশুরা যেন ভালোভাবে বেড়ে ওঠে এবং সমাজে নেতৃত্ব দিতে পারে, তার জন্য এমন কর্মসূচি অত্যন্ত জরুরি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আলিম, প্রধান শিক্ষক (ইকরাশি অদর্শ উচ্চ বিদ্যালয়)
অনুষ্ঠানে শতাধিক শিশু অংশগ্রহণ করে এবং তারা “আমার প্রতিজ্ঞা” শিরোনামে বিভিন্ন অঙ্গীকারমূলক বার্তা প্রদান করে, যেমন প্রতিদিন স্কুলে যাওয়া, মা-বাবাকে সাহায্য করা, গাছ লাগানো এবং সহপাঠীদের প্রতি সদয় আচরণ করা।
দোহার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার হোসেন জানান, “আমরা বিশ্বাস করি একটি ছোট অঙ্গীকারই একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। এই দিনটি শিশুদের আত্মবিশ্বাস গঠনে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক।”
এছাড়াও, দোহার সিডিপি এর প্রোগ্রাম অফিসার নুর-ই-সাফা মিম প্রজেক্টরের মাধ্যমে মাই প্রমিস ডে এর তাৎপর্য সম্পর্কে এক ভিডিও উপস্থাপন করেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সিগনেচার ক্যাম্পেইনও পরিচালিত হয়।
প্রকাশ : মঙ্গল বার, ০৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











