

মোঃ আঃ কুদ্দুস :
নরসিংদীর মনোহরদীতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১.০০টায় মনোহরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঈদ উদযাপন, বাজার নিয়ন্ত্রণ, যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান। এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার, জামায়াতে ইসলামি নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিনুর রহমান সরকার (দোলন), জাতীয় নাগরিক পার্টির ছাত্র প্রতিনিধি মনির সরকার জীবন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নুর এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোতে যেন কেউ জাল টাকা লেনদেন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জাল নোট শনাক্ত করার কৌশল সম্পর্কে জানতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে।”
তিনি আরও জানান, পশুর হাট, পশু পরিবহন, ঈদের জামাত, বিপণীবিতান, বাসস্ট্যান্ডসহ সর্বত্র সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশ ও সেনাবাহিনীর টহল দল নিয়মিত কাজ করবে। চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা, দালালি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, “সড়কের শৃঙ্খলা বজায় রাখা, পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল ও পশু ব্যবসায়ীদের টাকাপয়সার নিরাপদ লেনদেন নিশ্চিত করতে মনোহরদী থানা-পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।”
বুধবার, ২১ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









